প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখন শিক্ষাবান্ধব বাজেট দিয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই বাজেট দেশের কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গুণিজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৮ সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে দেশের শিক্ষক, জ্ঞানীগুণী ও বুদ্ধিজীবী শ্রেণিকে সম্মানিত করে আসছে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফীউল হাসান তিতু এবং সদস্য সচিব রাশিদুল ইসলাম ও মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে একুশে পদক প্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. আব্দুস সাত্তারকে গুণিজন সংবর্ধনা দেওয়া হয়। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌর সভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন এবং বিএনপি নেতা দেওয়ান শাহীনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন