প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকা শহরের মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সরকার হাসপাতালে লাইসেন্স বাতিল করে দিয়েছে। এই ঘটনার পর হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এই মুহূর্তে তার স্থানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা।
মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্স এর পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে যে তথ্য উল্লেখ করা হয়েছে, সেটি হল, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে আমরা আমাদের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে দৃঢ়ভাবে প্রস্তুত। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ আমরা শুরু করেছি। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য ফলে তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। আমাদের কর্পোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
ডা. শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং পরিচালনা পর্ষদ এই দায়িত্ব অধ্যাপক জামালুন্নেসার উপর ন্যস্ত করেছে।
অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতার কাজ করেছেন এবং সম্প্রতিই স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং এর পর লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
অলাভজনক প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শুধুমাত্র আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকায় গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন বর্হিবিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এই হাসপাতালের সাথে সরাসরি ১,৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থী তাদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। রোগীর চিকিৎসার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং জবাবদিহিতার ব্যাপারে আদ্-দ্বীন অঙ্গীকার করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন