প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর, ৩ নভেম্বর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের জন্য একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন