প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বুধবার (১৯ আগস্ট) প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীসহ বিভিন্ন ট্রেডে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরী বলেন, "কারিগরি শিক্ষা হলো বর্তমান বিশ্বের মূল চালিকাশক্তি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধুমাত্র ফলাফলের দিক দিয়েই নয়, দেশের শিল্প ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।"
তিনি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান প্রশিক্ষক (নন-টেক) মো. ইকবাল হোসেন, অ্যাপারেল বিভাগের বিভাগীয় প্রধান এনায়েতে রাব্বি ইয়াছিন এবং ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ফারুখ হোসেন সরকার।
সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের অর্জন ও সম্মাননা ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষায় আরও ভালো করার জন্য অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কম্পিউটার ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর দেলোয়ার হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন