প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি পালিত হয়েছে।
পালনের জন্য বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়। সোমবার (৬ জুলাই) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন এবং উপজেলা বিভিন্ন সমবায় সমিতির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, সমবায়ীদের মাঝে ঋণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় দিবসটি উপলক্ষে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন