প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিবিয়ার সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে রুশ দূতাবাস ইতালির কর্তৃপক্ষকে 'চোখ খোলার' আহ্বান জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, ইউক্রেনের তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে ইতালির ভূখণ্ড।
রুশ দূতাবাস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, ‘কিয়েভ সরকারের সঙ্গে সখ্য গড়ার চরম বিপদ সম্পর্কে রাশিয়া আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার সতর্ক করেছে। টিকে থাকার জন্য যেকোনো অপরাধ করতে প্রস্তুত এই আগ্রাসী সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যতটা সম্ভব দেশকে জড়িয়ে ফেলতে মরিয়া।’
দূতাবাস আরও উল্লেখ করে যে, রোম তার পররাষ্ট্রনীতিতে ইউক্রেনপন্থি অবস্থানকেই প্রধান করে তুলেছে। মস্কোর মতে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পরিসর বাড়াতে প্রতিবেশী বা অন্যান্য দেশের ভূখণ্ড ব্যবহারের ইউক্রেনের এই প্রবণতা ইতালির কর্তৃপক্ষের জন্য একটি সতর্কবার্তা বা 'জাগরণের মুহূর্ত' হওয়া উচিত।
রুশ কূটনীতিকরা বলেন, ‘পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পথে কিয়েভ আরেকটি বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে—সরকারি ও সংসদীয় মহলসহ গোটা সমাজে তৈরি হওয়া এই উদ্বেগের সঙ্গে আমরা পুরোপুরি একমত। আগামীকালই যদি ইউক্রেনের প্রতিনিধিরা আরেকটি সন্ত্রাসী হামলার জন্য ইতালির ভূখণ্ড ও সামুদ্রিক এলাকা ব্যবহারের সিদ্ধান্ত নেয়, তবে আমরা অবাক হব না।’
এর আগে 'লা ভেরিতা' সংবাদপত্রে সাবেক সিনেটর জিয়ানলুইজি প্যারাগোনে মন্তব্য করেন যে, লিবিয়ার একটি বন্দরে হামলার মাধ্যমে ইউক্রেন নিজেকে আগ্রাসী হিসেবে তুলে ধরেছে। তিনি দাবি করেন, বেনগাজিতে ইউক্রেনের এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং ইতালিসহ অন্যান্য দেশের ওপর চাপ বা প্রভাব বাড়াতে সংঘাতকে ভূমধ্যসাগরে টেনে আনার ইচ্ছারই বহিঃপ্রকাশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন