প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ স্কটল্যান্ড-এর বিপক্ষে মাঠে দেখা যাবে নেইমারকে। ছবি: রয়টার্স।
ব্রাজিল সুখবরটা অনেক আগেই পেয়েছে। এবার নেইমার জুনিয়রকে মাঠে নামার পালা।
অপেক্ষার অবসান হচ্ছে, এমন সংবাদে ভক্ত-সমর্থকরা ভীষণ খুশি।
অন্যরা নেইমারকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকলেও, ব্রাজিলিয়ান তারকা নেইমার সিনিয়রের বাবা চান তার ছেলে বিশেষ কিছু করুক। এ কারণে সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন নেইমার সিনিয়র। তিনি জানিয়েছেন, ‘তাহলে দৌড়াও, এবার দৌড়াও। আর এমনভাবে দৌড়াও যেন আজই তোমার জীবনের শেষ দিন।’
ভিডিও বার্তায় আসলে নেইমার সিনিয়রের কথা ফুটে উঠেছে নেইমারের ক্যারিয়ারকে ঘিরে। ছেলের বিভিন্ন সময়ের ছবির সঙ্গে জীবন সংগ্রামে ঘুঁজে দাঁড়ানোর একটি গান ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে। সেই ভিডিওতে নেইমার সিনিয়র বলেছেন, ‘এ পর্যন্ত আসতে আমাদের সাহায্য করেছেন সৃষ্টিকর্তা। সময় এবার এসেছে। আমরা একসঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করব। শুভকামনা ছেলে! শুভকামনা ব্রাজিল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।’
স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়া যাচ্ছে, সেটি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন