প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র নতুন বিধিনিষেধ জারি করেছে, যা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করবে। এই বিধিনিষেধের আওতায় মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ব্রাজিলের জন্য উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির ক্ষেত্রে আগাম অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের শিল্প ও নিরাপত্তা ব্যুরো সোমবার (১৬ নভেম্বর) এই সিদ্ধান্তের কথা জানায়। এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো তৃতীয় দেশের তথ্যকেন্দ্র ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যাতে দূর থেকে উন্নত চিপ ব্যবহারের সুযোগ না পায়, তা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশের মাধ্যমে চীনে উন্নত চিপ সরবরাহের ঝুঁকি বিদ্যমান। তাই দেশগুলোতে চিপ রপ্তানির জন্য নতুন অনুমোদন ব্যবস্থা চালু করা হয়েছে।
এদিকে, এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচর সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অভিযোগের তদন্ত চলাকালীন গত সপ্তাহে পদত্যাগ করেন হুয়াং। তবে চীন এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
এ ঘটনার প্রভাবে বিশ্ববাজারে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ১২ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মঙ্গলবার (১৭ নভেম্বর) এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন