প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমলকী শুধুমাত্র কাঁচা খাওয়া হয় না, বরং এটি দিয়ে তৈরি মোরব্বা ও চাটনিও বেশ জনপ্রিয়। অনেকে আবার আমলকীর রস খেতে বেশি পছন্দ করেন। এই ছোট সবুজ ফলটি সুপারফুড হিসাবে সমাদৃত এবং পুষ্টিগুণে এটি ভরপুর। নিয়মিত আমলকী খেলে ত্বকের উন্নতি, চুল মজবুত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হরমোনের ভারসাম্য বজায় রাখার মতো আরও অনেক উপকার পাওয়া যায়।
কেন আমলকীকে এত স্বাস্থ্যকর বলা হয়?
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী যৌগের সমৃদ্ধ হওয়ায় আমলকী আমাদের দেশে সহজলভ্য সবচেয়ে পুষ্টিকর ফলগুলোর মধ্যে একটি। নিয়মিত এই ফল খেলে শরীরে অনেক পুষ্টির ঘাটতি সহজেই পূরণ করা যায়।
আমলকীর রস: উপকারী কিন্তু ফাইবারের অভাব
আমলকী খাওয়ার অন্যতম জনপ্রিয় একটি উপায় হচ্ছে এর রস। সরাসরি ফলটি খেতে চাইলে এভাবে খেতে পারেন। তবে রস করে খাওয়া হলে এতে থাকা বেশিরভাগ ফাইবার নষ্ট হয়ে যায়। যদিও রসে থাকা অনেক ভিটামিন ও খনিজ পাওয়া যায়, কিন্তু ফাইবারের অভাবে শরীর একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হবে, যা হজম ও অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে।
আস্ত কাঁচা আমলকী: পুষ্টিগুণে ভরপুর কিন্তু সবার জন্য নয়
আস্ত কাঁচা আমলকী খেলে আপনি ফাইবারসহ এর সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে পারেন। কিন্তু কাঁচা আমলকীর তীব্র টক এবং কষটে স্বাদ সবার কাছে আকর্ষণীয় নাও লাগতে পারে। কিছু মানুষের জন্য এটি হজম করাও কঠিন হতে পারে, বিশেষ করে বেশি পরিমাণে খেলে।
ফার্মেন্টেড আমলকী: বিশেষজ্ঞদের পরামর্শ
ফার্মেন্টেড আমলকী এই ফলটি খাওয়ার সেরা উপায় হতে পারে। এটি ফাইবারের সঙ্গে পুষ্টিকর খাবার সরবরাহ করে এবং অসাধারণ প্রোবায়োটিক হিসেবেও কাজ করে। গাঁজন প্রক্রিয়া উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। একইসাথে, ফলটিতে প্রাকৃতিকভাবে উপস্থিত ভিটামিন, খনিজ এবং ফাইবার ধরে রাখতে সহায়তা করে।
দিনে কতগুলো আমলকী খাওয়া যাবে?
আমলকী খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। এটি দিনের যেকোনো সময় উপভোগ করা যেতে পারে। বিশেষজ্ঞরা প্রতিদিন তিন থেকে পাঁচটি আমলকী খাওয়ার পরামর্শ দেন। ভালোভাবে চিবিয়ে খেলে এর ফাইবার এবং পুষ্টিগুণ সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন