প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় উচ্চ আদালত কর্তৃক স্থগিতকৃত একটি পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক। তিনি মন্তব্য করেছেন, এই ঘটনার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বর্তায়।
বৃহস্পতিবার আমার দেশকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্নেল (অব.) হাসিনুর রহমান এসব কথা বলেন।
মাহমুদুর রহমানের ব্যক্তিত্ব ও অবদানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "মাহমুদুর রহমান আমাদের দেশের একজন অনুকরণীয় ব্যক্তি। তার সততা, নির্ভীকতা, সাহসিকতা ও বলিষ্ঠ কণ্ঠ সবার জন্য অনুকরণীয়।" তিনি আরও বলেন, "এমন একজন মানুষের বিরুদ্ধে থাকা একটি পুরোনো মামলায় হাইকোর্ট কর্তৃক স্থগিতাদেশ (স্টে অর্ডার) থাকা সত্ত্বেও একজন পুলিশ কর্মকর্তা কীভাবে তাকে গ্রেপ্তার করতে যান, তা আমার বিবেকে আসে না।"
ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে কর্নেল হাসিনুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "আমি এটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলব এবং এর দায়দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি সব জায়গায় খোঁচাচ্ছেন এবং এর মাধ্যমে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।"
সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, "অন্য কোনো সভ্য দেশে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করতেন অথবা সরাসরি দেখা করে দুঃখ প্রকাশ করতেন।" তিনি উল্লেখ করেন, "আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি এতটাই খারাপ যে ক্ষমতা পেলেই মনে হয় আমি অনেক কিছু হয়ে গেছি।" তিনি জানান, "আমার জানামতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সরি বলা।"
সবশেষে মাহমুদুর রহমানের প্রতি সংহতি জানিয়ে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, "মাহমুদ ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সব সময় আপনার সাথে আছি।
#ডব্লিউএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন