প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু ঘটেছে।
রোববার (১২ জুলাই) বাহুবল উপজেলার সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে তার পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহতের নাম মো. রাজন আহমেদ (৩৫), তিনি সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের গন্দদন্ত্ব গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রাজন ঢাকা থেকে ট্রেনযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। বাহুবলের সাটিয়াজুরী এলাকায় চলন্ত ট্রেন থেকে দুর্ঘটনাবশত তিনি নিচে পড়ে যান, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দাস লিখিত মেমোর মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার গ্রহণ করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) মো. রাশেদ পারভেজ ছায়িম। তিনি গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন