প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদে। দুর্বৃত্তরা এ হামলা চালায়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
ছাত্রদল নেতাকর্মীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভবনের উপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে। ইটের খোয়া সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
মুক্তিযোদ্ধা মার্কেটের উপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা বুঝতে পেরে ছাত্রদল নেতাকর্মীরা মার্কেটটি ঘিরে ফেলেন এবং সন্দেহভাজন ৪ জন দুর্বৃত্তকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাস্থলে এসে তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে। এর প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করার সময় আমাদের উপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয়। আমার রাজপথে ছিলাম থাকব।"
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় ও সেখানে তাদের অবস্থান, এ ঘটনায় তারা জড়িত কিনা সব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন