প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্সেলো বিয়েলসা উরুগুয়ে জাতীয় দলের প্রধান কোচ পদে পদত্যাগ করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর। এ ব্যর্থতার সম্পূর্ণ দায় তিনি নিজের উপরে নিয়েছেন। বিদায়ের আগে, দলের ফুটবলারদের মনোভাব নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন।
বিয়েলসা বুধবার মন্তেভিদেওতে প্রায় ১০০ মিনিটের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাতীয় দলের খেলোয়াড়দের মাঝে তার ফুটবল দর্শন শেখার জন্য কোনো আগ্রহ দেখানো হয়নি।
তিনি এ বিষয়ে বলেন, ‘আমি যা জানি, তা শেখার আগ্রহ কারও ছিল না। আমি যা শেখানোর চেষ্টা করেছি, সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কোনো পর্যায়েই আমার ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এটাকে আমি নেতিবাচকভাবে দেখি না। অন্যরা আমার কাছ থেকে শিখতে না চাইতেই পারে।’
২০২৩ সালের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেওয়ার পর বিয়েলসা প্রায় তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। বিশ্বকাপে ব্যর্থতার জন্য তিনি কোন ফুটবলারকে দোষারোপ করেননি।
তিনি আরও বলেছেন, ‘এই ফলাফলের সম্পূর্ণ দায় আমার। আমি দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। আমি, কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’
এবারের বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ উরুগুয়ের একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র হয়ে, কেপ ভার্ডের বিপক্ষে ২-২ গোলে আরেকটি ড্র করে তারা। শেষ ম্যাচে নকআউটে ওঠার জন্য স্পেনের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল। কিন্তু গোলরক্ষকের ভুলের কারণে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন