প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানের লামা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার উদ্যোগে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচিটি পালন করা হয়।
এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন খালি স্থানে বৃক্ষরোপণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। শিক্ষার্থীরা হাতে চারা পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাসাবাড়িতে তা রোপণ এবং পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।
বিদ্যালয়ের শিক্ষকরা পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতার বিকাশ ঘটবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপজেলা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান।
কর্মসূচির বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া মন্তব্য করেন, ‘একটি সুস্থ ও পরিবেশ-সচেতন প্রজন্ম গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই।
পরিকল্পিতভাবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন