প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ঘটনায় হওয়া হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা দুজনই জানিয়েছেন যে, উপরের নির্দেশে সংবাদ প্রকাশ করেছেন এবং নিজেদের দায় অস্বীকার করেছেন।
বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সূত্রে এ বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় চলতি সপ্তাহে একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সংস্থার কর্মকর্তাদের দ্বারা। জিজ্ঞাসাবাদে, তারা নিজেদের দায় এড়িয়ে বলেন যে, যা কিছু ঘটেছে সবকিছু ওপরের নির্দেশেই হয়েছে।
এছাড়া, ৫ আগস্টের আগে এবং পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও তাদের দেখানো হয় এবং মোজাম্মেল বাবু দাবি করেন যে, এসব ভিডিও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি।
একেরা, ৭ জুন রুপা ও বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেন ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে। পাশাপাশি, এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
বর্তমানে এই মামলার প্রেক্ষিতে ৯ জন গ্রেফতার আছেন। বাবু ও রুপা ছাড়া গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন - সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চার স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন