ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

হরমুজ প্রণালীতে ফরাসি জাহাজে আক্রমণ, আহত বেশ কয়েকজন নাবিক


হরমুজ প্রণালীতে ফরাসি জাহাজে আক্রমণ, আহত বেশ কয়েকজন নাবিক

বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালিতে একটি ফরাসি মালবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘটিত এই হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট শিপিং সংস্থা।

ফরাসি প্রতিষ্ঠান সিএমএ সিজিএম বুধবার এক বিবৃতিতে জানায়, তাদের ‘সিএমএ সান আন্তোনিও’ নামক জাহাজটি মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতের শিকার হয়।

হামলায় আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং আক্রান্ত ক্রু সদস্যদের পাশে সব ধরনের সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মা-রা গেছেন

এদিকে সমুদ্রপথের নিরাপত্তা তদারকি করা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, মঙ্গলবার অজ্ঞাত একটি প্রজেক্টাইল দ্বারা একটি মালবাহী জাহাজ আক্রান্ত হওয়ার খবর তারা পেয়েছে, যদিও প্রাথমিকভাবে তারা জাহাজটির নাম প্রকাশ করেনি।

হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলসীমায় এই হামলার ঘটনা বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন: কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ রাজুকে আবারও গুলি, যা জানা গেছে সর্বশেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ রাজুকে আবারও গুলি, যা জানা গেছে সর্বশেষ

খুলনার গুলিবিদ্ধ আন্তজেলা ডাকাত সর্দার রাজু হাওলাদার ওরফে গালকাটা রাজুকে (৩৮) অ্যাম্বুলেন্সে ঢাকায় যাওয়ার সময় আবারও গুলি চালায় দুর্বৃত্তরা। তবে হাইওয়ে পুলিশের দ্রুত তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়। মঙ্গলবার (৫ মে) ঢাকার মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রথম দফায় গুলি এবং পরে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স নির্ধারিতভাবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন গণমাধ্যমকে জানান, রাজুর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। ঢাকায় তার চিকিৎসা চলছে এবং সেখানে রাজধানীর পুলিশ দায়িত্ব পালন করছে। গুলির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, রাজুকে পুলিশি পাহারায় ঢাকায় নেওয়ার সময় রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত ছাড়া সুস্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, নাকি কোনো অপরাধী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটেছে, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই। সোমবার (৪ মে) দুপুরে খুলনার লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় পেটে গুলিবিদ্ধ হন রাজু হাওলাদার। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি প্রথমে পরিচিত এক নারীর বাড়িতে আশ্রয় নেন। তবে পরে অবস্থার অবনতি হলে গোপনে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও ‘পুলিশ কেস’ হওয়ার কারণে তাকে কোথাও ভর্তি করা হয়নি। শেষ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ‘পরিস্থিতি খারাপ বুঝে’ সঙ্গে থাকা নারী তাকে রেখে পালিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে রাজুকে আটক করা হয়।অবস্থার অবনতি হওয়ায় রাত ১২টা ২২ মিনিটের দিকে পুলিশ পাহারায় তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও হামলার শিকার হয় অ্যাম্বুলেন্সটি। সন্ত্রাসীরা ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সটি ঢাকার পথে এগিয়ে যায়। পুলিশ জানিয়েছে, লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা রাজুর বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার মধ্যে শুধুমাত্র লবণচরা থানাতেই চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রাজু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের নেতৃত্ব দিতেন। কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহম্মেদ জানান, লবণচরা থানার একটি দল অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাওয়ার পথ চলা অবস্থায় কুদির বটতলা এলাকায় পৌঁছালে কারা যেন সেটি লক্ষ্য করে গুলি চালায়। পরে বাড়তি নিরাপত্তা চেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর পুলিশি নিরাপত্তা দিয়ে অ্যাম্বুলেন্সটি থানা এলাকা পার করে দেওয়া হয়। তবে ওই ঘটনায় কেউ আহত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছরের শিশুকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ, গ্রেফতারের পর যা জানাল র‍্যাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


১২ বছরের শিশুকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ, গ্রেফতারের পর যা জানাল র‍্যাব

নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমানউল্লাহ সাগর গ্রেফতার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। শেষ পর্যন্ত বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ এর একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। র‍্যাব জানিয়েছে, মামলার পর ওই শিক্ষক গাজীপুরের টঙ্গী এবং পরে ময়মনসিংহের গৌরীপুরে আত্মগোপনে যাওয়া ছিল।

বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে নগরের আকুয়া বাইপাস এলাকায় র‍্যাব-১৪ প্রধান কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

ব্রিফিংয়ে র‍্যাব-১৪'র অধিনায়ক নয়মুল হাসান বলেছেন, গ্রেফতার এড়াতে অভিযুক্ত আমানউল্লাহ সাগর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি মুঠোফোনও ব্যবহার করেননি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গৌরীপুরের সোনামপুরে এক আত্মীয়র বাড়িতে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তেমন কোনো তথ্য দেননি। তাকে বুধবার দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।

শিশুটির আত্মীয়স্বজন, মামলার এজাহার এবং পুলিশ সূত্রে জানা গেছে যে, অভিযোগকারী ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করছিল। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় মা জীবিকার তাগিদে সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করছেন। সম্প্রতি শিশুটি অসুস্থবোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা দেয়। এরপর তার মা সিলেট থেকে ফিরে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিষয়টি জানতে পারেন।

পরে, গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। এরপর এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। এই সময়ে অজ্ঞাত স্থান থেকে মঙ্গলবার (৫ মে) অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এদিকে, শারীরিক পরীক্ষা ও নিরীক্ষার মাধ্যমে ওই শিক্ষার্থীর অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করা চিকিৎসক বিভিন্ন হুমকি পাচ্ছেন এবং তাকে নানাভাবে হয়রানি করারও অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর র‍্যাব অধিনায়ক নয়মুল হাসান বলেন, চিকিৎসককে নানাভাবে হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে তারা অবগত আছেন। তার নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা সতর্ক অবস্থানে আছেন এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া, একটি ডিএনএ রিপোর্ট নিয়ে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটি সঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাময়িক বন্ধ ৪০ আসন নিয়ে ভৈরবে বিভ্রান্তি, মেরামত শেষে চালু হবে শোভন সিট

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


সাময়িক বন্ধ ৪০ আসন নিয়ে ভৈরবে বিভ্রান্তি, মেরামত শেষে চালু হবে শোভন সিট

ভৈরব কিশোরগঞ্জ ভৈরববাসীর যাতায়াতের অন্যতম ভরসা এগারসিন্ধুর প্রভাতি ও গোধূলী ট্রেনের শোভন শ্রেণির ৪০টি আসনের টিকিট সাময়িকভাবে বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে সিট বাতিলের কারণ জানতে চান, আবার কেউ দ্রুত পুনর্বহালের দাবি জানান।
তবে পরে জানা যায়, ট্রেনের ‘ছ’ নম্বর বগিটি কারিগরি ত্রুটির কারণে মেরামতের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ কারণেই ভৈরব থেকে ঢাকাগামী শোভন শ্রেণির ৪০টি আসনের টিকিট বন্ধ রাখা হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশনের টিকিট মাস্টার জসিম উদ্দিন জানান,
“গত ৩ মে থেকে বগিটির মেরামত কাজ চলায় সাময়িকভাবে ৪০টি শোভন আসনের টিকিট বন্ধ রয়েছে। তবে প্রথম শ্রেণির ৮টি আসনের টিকিট স্বাভাবিক রয়েছে। মেরামত শেষে পুনরায় শোভন আসন চালু করা হবে।”
তিনি আরও বলেন, যাচাইবিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করা জরুরি।
স্থানীয় সচেতন মহলের মতে, এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়, বরং সাময়িক কারিগরি সমস্যার ফল। দ্রুত মেরামত কাজ শেষ হলে যাত্রীসেবা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ভৈরববাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন, মতবিনিময় অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


বান্দরবানে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন, মতবিনিময় অনুষ্ঠিত

বান্দরবান, ৬ মে, ২০২৬ : জেলার রুমা উপজেলায় মুনলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করা হয়েছে। এই ভবনটির নির্মাণ কাজ স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগ বাস্তবায়ন করে এবং এর ব্যয় ছিল ১ কোটি ১২ লাখ টাকা।

আজ বুধবার সকালে, বান্দরবান-৩০০ আসনের এমপি সাচিং প্রু জেরী এই বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাচ প্রু এবং হেডম্যান ক্যসাউ মারমা।

উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এমপি সাচিং প্রু জেরী সেখানে উপজেলার সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় এমপি সাচিং প্রু জেরী জানান, রাষ্ট্রীয়ভাবে ফ্যামেলি কার্ড প্রদান করা হয়েছে, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তিনি সভায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনায় বিস্তারিত কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%