ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহের স্পষ্ট ছবি তুলল জেমস ওয়েব টেলিস্কোপ


প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহের স্পষ্ট ছবি তুলল জেমস ওয়েব টেলিস্কোপ

সৌরজগতের বাইরের একটি গ্রহের প্রথম সরাসরি ছবি তুলে নতুন ইতিহাস গড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীরা বলছেন, এটি একটি ছবি নয়, বরং মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা ঘোষণা করেছে।

ছবিতে দেখা গেছে সৌরজগতের বাইরের গ্যাসীয় গ্রহ এইচআইপি ৬৫৪২৬ বি–কে। গ্রহটির কোনো কঠিন পাথুরে ভূমি নেই, ফলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভবনাও খুবই কম। তবে দূরবর্তী গ্রহ সম্পর্কে বিস্তারিত জানার ক্ষেত্রে এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকেরা।

ওয়েব টেলিস্কোপ চারটি ভিন্ন ইনফ্রারেড ফিল্টারে গ্রহটির ছবি ধারণ করেছে। প্রতিটি ছবিতে গ্রহটিকে ভিন্নভাবে দেখা যাচ্ছে কারণ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো আলাদাভাবে ধরা পড়েছে। বিজ্ঞানীদের মতে, এ প্রযুক্তি ভবিষ্যতে আরও অজানা গ্রহের গঠন, আবহাওয়া ও রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ করে দেবে।

আরও পড়ুন: ২ হাজার বছরের পুরোনো আঙুরের বীজে পাওয়া গেল আধুনিক মদের সূত্র

এই গবেষণার নেতৃত্ব দেন যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী সাশা হিঙ্কলি। তিনি বলেন, এটি ওয়েব টেলিস্কোপের জন্য নয়, পুরো জ্যোতির্বিজ্ঞানের জন্য একটি রূপান্তরমূলক মুহূর্ত।

বিজ্ঞানীদের ধারণা, এইচআইপি ৬৫৪২৬ বি–এর ভর বৃহস্পতির চেয়ে প্রায় ৬ থেকে ১২ গুণ বেশি। বয়স মাত্র ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি বছর, যা মহাজাগতিক হিসাবে বেশ নবীন। তুলনায় পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর।

২০১৭ সালে চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ প্রথম গ্রহটির অস্তিত্ব শনাক্ত করে। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে স্থলভিত্তিক দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যেসব তথ্য পাওয়া সম্ভব হয়নি, সেগুলো এবার তুলে এনেছে জেমস ওয়েব।

গ্রহটি তার মূল নক্ষত্র থেকে এতটাই দূরে অবস্থান করছে (পৃথিবী ও সূর্যের দূরত্বের প্রায় ১০০ গুণ) যে ওয়েব টেলিস্কোপ সহজেই নক্ষত্রের আলো আলাদা করে গ্রহটিকে শনাক্ত করতে পেরেছে। এ কাজে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘করোনাগ্রাফ’ প্রযুক্তি, যা নক্ষত্রের তীব্র আলো আড়াল করে আশপাশের ম্লান বস্তুগুলোকে দৃশ্যমান করে।

আরও পড়ুন: চীনের প্রভাবের কারণে বড় চুক্তি বাতিলের পথে মেটা

ছবিগুলোর বিশ্লেষণে নেতৃত্ব দেওয়া গবেষক এরিন কার্টার বলেন, প্রথমে শুধু নক্ষত্রের আলোই দেখা যাচ্ছিল। পরে ধাপে ধাপে সেই আলো সরিয়ে যখন গ্রহটিকে দেখা গেল, তখন মনে হচ্ছিল যেন মহাকাশের কোনো গুপ্তধন খুঁজে পেয়েছি।

এর আগে হাবল স্পেস টেলিস্কোপ থেকেও কিছু এক্সোপ্ল্যানেটের ছবি তোলা হয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, ওয়েব টেলিস্কোপের এই সাফল্য ভবিষ্যতে দূরবর্তী গ্রহ অনুসন্ধানকে আরও দ্রুত ও নির্ভুল করে তুলবে। এমনকি এখনো অজানা অসংখ্য গ্রহের সন্ধানও মিলতে পারে এই প্রযুক্তির মাধ্যমে। সূত্র: নাসা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা দালাল নই, শিক্ষিত পেশাজীবী মর্যাদা রক্ষার মঠবাড়িয়ায় দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১১ই মে, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


আমরা দালাল নই, শিক্ষিত পেশাজীবী মর্যাদা রক্ষার মঠবাড়িয়ায় দাবিতে মানববন্ধন
 
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার  সামনে ওষুধের মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
 সোমবার সকাল ১০টা মঠবাড়িয়া ফারিয়া (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)  উদ্যোগে এই মানববন্ধনের আয়োজনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা ফারিয়ার সভাপতি মাসুদ ফরাজী,সাধারণ সম্পাদক জনাব সজিবুর রহমান, সহ সভাপতি মৃণাল কান্তি, বিসিডিএস এর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক, পৌর বিসিডিএস এর সহ সভাপতি তারেক মনোয়ার।
 
 
 
 
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো ‘দালাল’ নন বরং তারা দেশের অন্যতম সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। স্বাস্থ্যখাতে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা দিনরাত পরিশ্রম করেন। অথচ বর্তমানে বিভিন্ন স্থানে তারা নানাভাবে হেনস্থা ও পেশাগত অমর্যাদার শিকার হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১১ই মে, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন

 

 
 পিরোজপুরের কাউখালীতে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সকাল ৯টায় বরিশাল শিক্ষা বোর্ড থেকে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে নেওয়ার নির্দেশনা দেন। বোডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ট্যাগ অফিসার কেন্দ্রে নির্ধারিত সেটের প্রশ্নপত্র সরবরাহ করার কথা ছিল। কিন্তু সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব বিষয়টি যথাযথ ভাবে যাচাই না করেই ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন করেন। পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। 
পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই কেন্দ্রের ৩২জন শিক্ষার্থী ও তাদের অভিভাবদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘আমরা পরীক্ষা শেষ করে বাহিরে গিয়ে আমাদের স্কুলের কেন্দ্রে অন্য স্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে বুঝতে পারি আমাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই দুশ্চিন্তায় আছি ফলাফলে কোনো সমস্যা হবে কি না।
সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীর অভিভাবকরা বলেন, আমাদের সন্তানরা সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। 
ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ৩ নম্বর সেট কোড প্রশ্নপত্রে নেয়া হয়েছে। পরে জানতে পারি বোর্ড থেকে ১ নম্বর সেট কোডে প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেখানে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে।
এ ব্যাপারে ওই কেন্দ্রের সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ‘১ নম্বর সেটে’ নেওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত ‘৩ নম্বর সেটে’ পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও এবং বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, বিষয়টি অবগত হওয়ার পর বরিশাল শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন এতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। যে প্রশ্নে পরীক্ষা হয়েছে, ওই প্রশ্নেই খাতা মুল্যায়ন করা হবে। পরীক্ষা কেন্দ্রের সচিবকে অব্যহতি দেয়া হয়েছে। আর যারা দায়িত্বে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির গঠন করা হয়েছে। ‌তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ, ছিনতাইকারী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১১ই মে, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ, ছিনতাইকারী গুলিবিদ্ধ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী পলাশ পুলিশের গুলিতে আহত হন। সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান।

ডিএমপির এডিসি বলেছেন, সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় পলাশ দলবল নিয়ে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল। তখন পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা আক্রমণ শুরু করে। এই হামলায় এক পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।

তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওই সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু, একটি খেলনা রিভলভার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তার মতে, সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১১ই মে, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


ঢাকাসহ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ বাংলাদেশে মোট ৯ জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে সর্বাধিক ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (১১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কর্তৃক প্রদত্ত পূর্বাভাসে এই তথ্য উপস্থাপন করা হয়।

আবহাওয়া অফিস জানাচ্ছে, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমের দিকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%