প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার শিক্ষা বোর্ড কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করেছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা এবং এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত কেন্দ্রে, নগরীর অজিত গুহ মহাবিদ্যালয়, শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবে। পরবর্তীতে অন্যান্য পরীক্ষার জন্য যে সিদ্ধান্ত হয়, সেটি জানিয়ে দেওয়া হবে।’
কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অতি ভারি বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি নৌকা ও দুটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছিল। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তীবরানি এ কথা জানান যে, যখন পরীক্ষা শুরু হচ্ছিল তখন বৃষ্টিও হচ্ছিল। কলেজ ক্যাম্পাসের মধ্যে প্রচুর পানি জমে যায়। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পরীক্ষার্থীদের আসতে দেরি হওয়ায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সময় ৩০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, করপোরেশনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে পানি অপসারণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভারি বৃষ্টিপাতের কারণে এই ভোগান্তি সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন