প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।
শনিবার বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। টুর্নামেন্টের উদ্বোধন করবেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু ও সদস্য সচিব আব্দুর রহিম কালা প্রমুখও উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩-০ গোলে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে পরাজিত করে শুভ সূচনা করে। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বিকেএসপির তরুণরা মাঠে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে।
আয়োজক কমিটি জানায়, গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলা শেষে বিজয়ী দলগুলো পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং আগামী ১০ জুলাইয়ের বহুল প্রতীক্ষিত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা ও ট্রফি, আর রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা ও ট্রফি। এ ছাড়া, প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিদিন বিকেল ৩টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির মতে, এই টুর্নামেন্টের লক্ষ্য শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়। বরং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যে গঠিত হয়েছে। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও দেশপ্রেম গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন