প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেয়ের নিরাপত্তার প্রশ্নে এক চুলও আপোষ করেন না বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ক্যামেরার ঝলকানি, ভক্তদের ভিড়- সবকিছুর মাঝেই মেয়েকে লোকচক্ষুর আড়ালেই রাখেন তিনি। রানির নিজস্ব ছবি তুলতে আপত্তি না থাকলেও, কিন্তু মেয়ের একটি ছবিও যেন ক্যামেরায় ধরা না পড়ে, সে ব্যাপারে তিনি বেশ সতর্ক।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে আবারও দেখা গেল সেই দৃশ্য। সেখানে রানিকে দেখে ছবি তুলতে শুরু করেন ছবি শিকারীরা। অভিনেত্রীও হাসিমুখে পোজ দেন। তবে গাড়িতে ওঠার সময়, একজন চিত্রগ্রাহককে তিনি নির্দিষ্ট একটি দিক থেকে ছবি না তোলার জন্য অনুরোধ করেন।
শুধু অনুরোধ করেই থেমে থাকেননি রানি, গাড়িতে ওঠার আগে নিজেই চিত্রগ্রাহকের ক্যামেরার গ্যালারি চেক করেন। তিনি নিশ্চিত হতে চান যে তার মেয়ে আদিরার কোনো ছবি তোলা হয়েছে কি না। চিত্রগ্রাহক জানান, মেয়ের কোনো ছবি তোলা হয়নি। সেই কথা শুনে আশ্বস্ত হওয়ার পরই নিশ্চিন্ত মনে নিজের গাড়িতে উঠে বসেন রানি।
মেয়ে আদিরাকে বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। এমনকি তার অনুরোধ মেনে আদিরার ছবি প্রকাশ না করায় বহুবার প্রকাশ্যে চিত্রগ্রাহকদের ধন্যবাদও জানিয়েছেন। কয়েক বছর আগে করণ জোহরের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠানে একবার আদিরার ছবি ক্যামেরাবন্দি হয়। এর পর থেকে মেয়ের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আরও বেশি সতর্ক হয়ে উঠেছেন অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন