প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরাফাত হোসেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে তাঁর এ দায়িত্ব গ্রহণকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।
আরাফাত হোসেন উপজেলার কুসুমদী গ্রামের প্রয়াত চান মিয়ার ছেলে। তিনি ইতিপূর্বেও বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেন। তাঁর এ উদ্যোগ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সভাপতি আরাফাত হোসেন বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি বিদ্যালয়কে প্রকৃত অর্থে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যেন আনন্দময় পরিবেশে পড়াশোনা করে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা বলেন,বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নতুন সভাপতি ইতিপূর্বেই নিজস্ব অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। তাঁর এই উদ্যোগ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে সহায়ক হয়েছে। আমরা আশা করি, তাঁর সহযোগিতা ও উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সভাপতির উদ্যোগ, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতায় ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন