প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলাকালীন নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে। এ ঘটনায় ৭ পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের সদরের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের সূত্রে জানা যায়, সাগরপথে সমুদ্র উপকূল দিয়ে একটি কাঠের ট্রলারে করে অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে তাদের ট্রলারে তোলা হয়। প্রথমে সন্দেহভাজন ট্রলারের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটি আটক করতে সক্ষম হন।
অভিযানে ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান। উদ্ধারকৃত ৩১৭ জনের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি নাগরিক।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, "সাগরপথে মানবপাচারের সময় একটি ট্রলারসহ নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন