প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ও গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র এবং তার বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার সময় সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা এলাকার নিজের বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নামে। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে জানাজায় অংশ নেন। জানাজার পর মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত মুসল্লিরা। উল্লেখ্য, আনিছুর রহমান (৬৫) গত রবিবার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিতভাবে তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। গতকালও তিনি ডায়ালাইসিস করাতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিকেল চারটার দিকে তিনি মারা যান। এরপর তার মৃত্যুর খবর শুনে ছোট বোন রাশিদা খাতুন (৬২) অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন