প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ এবং পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এই অভিযানের সময় এক নারীকে আটক করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত নারীর নাম নার্গিস আক্তার (৫৫), যিনি দৌলতদিয়া যৌনপল্লির ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত রব মোল্লার স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নার্গিস আক্তারের বাড়ি থেকে ৬০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদ এবং তার সহযোগী লালমিয়ার (৬০) বাড়ি থেকে পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় নার্গিস আক্তারকে আটক করা হয়, তবে লালমিয়াসহ অন্যরা পালিয়ে যায়। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন