প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন করে প্রধানmন্ত্রী তারেক রহমান সরাসরি বেইজিং থেকে ঢাকায় আসবেন। প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর সময় শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতা, মন্ত্রী এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে প্রধানমন্ত্রীর সফর ও দেশে ফিরে আসার সময় কোনো প্রকার শোডাউন কিংবা র্যালি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত বৈঠকের পর দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত দুটি চুক্তি ও ১৩টি সমঝোতার স্মারক সই করা হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় ৩টি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন