প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার পর মদের সঙ্গে মাদক মিশিয়ে অচেতন করে হোটেলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে এক তরুণীসহ তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট হোটেলের ম্যানেজারকেও আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার বাসিন্দা এবং একটি স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বুদবুদ এলাকার পরিচিত এক তরুণী ফোন করে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই তরুণী তিন যুবকের সঙ্গে গাড়িতে করে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি হোটেলে যান। সেখানে জোর করে তাকে মদ পান করানো হয়। এতে সে বেহুঁশ হয়ে পড়লে ওই তিন যুবক তাকে ধর্ষণ করেন। এরপর রাতে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে বুদবুদ বাইপাসের ধারে ফেলে রেখে অভিযুক্তরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টা নাগাদ এক অটোরিকশাচালক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ রোববার (৭ জুন) সকাল থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার জানান, অভিযোগ পাওয়ার পরপরই মূল ষড়যন্ত্রকারী তরুণীসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের ম্যানেজারকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের পুলিশি হেফাজতে দেওয়ার জন্য সোমবার (৮ জুন) দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন