ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত


বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বরিশালের বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ মে) বিকেল ৩ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে। নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। এ ঘটনায় আরও আহত হয়েছে নিহতের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫)দেলোয়ার হাওলাদার (৫০), ভাগিনা মিজানুর রহমান (৪০), খবির শিকদার (৫০)। প্রাথমিকভাবে আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর হালিম হাওলাদার মারা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই দেলোয়ার শিকদারের একটা ক্রয়কৃত জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, সুমন হাওলাদার, উজ্জ্বলদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
আজ দেলোয়ার হাওলাদার ওই জমিতে বালু ভরাটের চেষ্টা করলে বিকেলে ৩ টার দিকে সংঘর্ষ ঘটলে হালিম হাওলাদার আহত হলে তাঁকে মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত একটা জমিতে বালু ভরাট করতে গেলে এ ঘটনার শিকার হই।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতাহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আটক, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার আরও ২

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


গৌরীপুরে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আটক, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার আরও ২
 
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং উত্তর জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), গৌরীপুর উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।
পিবিআই সূত্র জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পিবিআইয়ের একটি বিশেষ দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে মাঠপর্যায়ে অভিযান শুরু করে তদন্তকারী দল।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালান্দার গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানকালে উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭ বলে জানিয়েছে পিবিআই।
এদিকে মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান পরিচালনার মাধ্যমে চোরাই মোটরসাইকেল চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচা, রং পরিবর্তন এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, “আশিক মিয়া জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এটি কোনো ষড়যন্ত্র কি না, সেটিও যাচাই-বাছাই করা হবে।”
সূত্র: পিবিআই ময়মনসিংহ, সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্ট সূত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ৫ ঘণ্টা নিখোঁজের পর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


সিলেটের শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ৫ ঘণ্টা নিখোঁজের পর

সিলেটের বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের মৃত্যু ঘটেছে। ৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর রাত ৯টা ৪০ মিনিটের সময় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ মে) শান্ত তার ব্যাচের সহপাঠীদের সঙ্গে বিছানাকান্দিতে ভ্রমণে যান। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তিনি জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় তিন সহপাঠীসহ একসঙ্গে পানিতে নেমে পড়েন। একপর্যায়ে শান্ত প্রবল স্রোতের কারণে তলিয়ে যায়। যে দুটি সহপাঠী ছিল তারা নিরাপদে তীরে উঠতে পেরেছিল, কিন্তু শান্ত নিখোঁজ হয়ে যায়।

শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর উদ্ধারকাজে কিছুটা বিলম্বের পরিপ্রেক্ষিতে শান্তর সহপাঠীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানিয়েছেন, শান্ত নিখোঁজ হওয়ার পর অনেক সময় ধরে ফায়ার সার্ভিস বা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসেনি। স্থানীয় ডুবুরিরা তাদের নিজেদের দায়িত্বে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিষয়টি নিয়ে যখন যোগাযোগ করা হয়, তখন বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের সময় তারা বিষয়টি খেয়াল করেন। কারণ ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন ছিল এবং সিলেট থেকে ডুবুরি দল পৌঁছাতে কিছু সময় লাগছে। তাই উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়। স্থানীয়রা নৌকা নিয়ে চেষ্টা করলেও শুরুতে সফল হতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়েছে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন অধিকারী যেহেতু শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী, ফলে তাকে দ্রুত স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৪০ মিনিটে স্থানীয়দের সহায়তায় শান্ত বণিকের মরদেহ উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়লেন ফাতিমা সানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়লেন ফাতিমা সানা

দ্রুততম ফিফটি! পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই রেকর্ডটা কার, তা নিশ্চয়ই আপনারা জানেন! ২০০৭ সালে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটি করার রেকর্ডটি ২০২৩ সালে নেপালের দিপেন্দ্র সিং আইরে দখল করেন। আইরে মাত্র ৯ বলেই ফিফটি পূর্ণ করেন।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটি কত বলে তা জানেন? আজকের আগে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের দখলে ছিল এই রেকর্ড। ২০১৫ সালে ভারতের বিপক্ষে তিনি ১৮ বলে অর্ধশত রান করেছিলেন। পরে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড এবং ২০২৪ সালে ভারতের রিচা ঘোষ এতে ভাগ বসান। কিন্তু আজ পাকিস্তানের ফাতিমা সানা এককভাবে এই রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন।

ফাতিমা, যিনি ২৪ বছর বয়সী, শুক্রবার পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টির খেলায় মাত্র ১৫ বলেই ৫০ রান পূর্ণ করেন। আগে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক নিদা দরের। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে অর্ধশতক করেছিলেন।

ফাতিমা সানা আজ যখন মাঠে নামেন, তখন ৪ উইকেটে পাকিস্তানের রান ছিল ১৫২। এরপর বল বাকি ছিল মাত্র ২২টি। সানা এই সময় একাই ১৯ বল খেলে ১০টি চার এবং ২টি ছক্কা মেরে মোট ৬১ রান করেন।

ফাতিমার এই রেকর্ডগড়া অর্ধশতক ছাড়াও সাইরা জাবিনের দায়িত্বশীল ফিফটির মাধ্যমে পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এটি নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এটি উল্লেখযোগ্য যে একই সিরিজের প্রথম ম্যাচে তারা একই প্রতিপক্ষের বিপক্ষে ২৩৭/৫ রান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ৮ দিন দায়িত্বে থাকার পর মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


মাত্র ৮ দিন দায়িত্বে থাকার পর মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

যোগদানের মাত্র আট দিন পর মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার, ১৫ মে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে আগামী শনিবার, ১৬ মে, এর মধ্যে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে পুলিশ হেডকোয়ার্টারে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৫ মে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পরবর্তী সময়ে তিনি ৮ মে নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এই বিষয়ে জানতে মো. রিয়াজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসপি মো. রিয়াজুল ইসলাম শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%