প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানের লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএসহ সকল অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যাতে সকল পক্ষ সমান সুবিধা পায়।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের পুনরুদ্ধারের সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করা আবশ্যক। এসময় তিনি দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
জ্বালানি সমস্যা সমাধানের লক্ষ্যে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার তাগিদ দিয়ে প্রেসিডেন্ট বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের ধন্যবাদ জানান।
প্রেসিডেন্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।
এসময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএ-র প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন