প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। গতকাল রবিবার স্থানীয় সময় তারা এই খবর প্রকাশ করেছে।
এই ঘটনায় নৌকায় থাকা দুইজন নিহত হয়েছেন।
তাদের দাবি, জাহাজটি কিছু নির্দিষ্ট ‘সন্ত্রাসী গোষ্ঠী’ পরিচালনা করছিল, তবে ওই গোষ্ঠীগুলোর নাম তারা প্রকাশ করেননি। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, এই অভিযানে কোনো মার্কিন সামরিক বাহিনীর সদস্য আহত হননি।
নিহতদের সম্পর্কে তারা ‘পুরুষ মাদক-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মানবাধিকার সংগঠনগুলো এই হামলাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যা’ বলে নিন্দা করেছে। এছাড়া, ট্রাম্প প্রশাসনের দাবি, এসব অভিযান ‘মাদক-সন্ত্রাসীদের’ (নার্কো-টেররিস্টদের) লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।
মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, অভিযানের পর ছয়জন পুরুষ জীবিত উদ্ধার হয়েছেন। তাদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের জন্য মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।
সামরিক বাহিনী এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে জানায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি ক্যারিবীয় অঞ্চলে পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।
সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করে সরাসরি হামলা চালানো যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন প্রচলিত নীতির তুলনায় একটি বড় পরিবর্তন। অতীতে এ ধরনের নৌযান আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান ও আটক প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হয়ে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন