প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় জনগণকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় তিন মাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে অংশ নিয়েছেন ২০ জন প্রশিক্ষণার্থী।
রবিবার (২১ জুন) বিকাল ২টা ৩০ মিনিটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন,
আজকের প্রশিক্ষণই আগামী দিনের আত্মবিশ্বাস। একজন ব্যক্তি যখন কোনো কারিগরি দক্ষতা অর্জন করেন, তখন তিনি শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্যও অর্থনৈতিক সম্ভাবনার নতুন পথ তৈরি করেন। আমরা চাই প্রশিক্ষণার্থীরা এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠুক এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশীদার হোক।
তিনি আরও বলেন,
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে শিক্ষা এবং দক্ষতার বিকল্প নেই। দীঘিনালা জোন ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্যোগ বিশেষ করে নারী ও তরুণদের জন্য আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন