প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দেবিদ্বারে নবনির্মিত সড়কগুলো ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে আয়োজিত সভায় তিনি এসব মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিখেকোদের জন্য নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। তিনি জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কে যদি কোনো ওভারলোডেড ট্রাক পাওয়া যায় কিংবা তদবির করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। অতিরিক্ত ওজন নিয়ে চলাচলকারী ট্রাকের মালিককে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিতে হবে।
অবৈধ ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের হুঁশিয়ার করে এই সংসদ সদস্য বলেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন অথবা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। তিনি জানান, কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চালু রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে খরচ করে ইট তৈরি করলেও সেগুলো ভেঙে সমান করে দেওয়া হবে।
সামাজিক সম্প্রীতি ও অপরাধমুক্ত দেবিদ্বার গড়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, আমাদের দেবিদ্বারে রাজনৈতিক দল ভোটের মাঠে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের দল মূলত দুটি: একটি হলো অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন