প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রধানমন্ত্রীর দখলদার ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে গেছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকার গঠন নিয়ে তারা আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ইউটিজের সংসদ সদস্য মেইর পোরুশ ও এলিয়াকিম স্টার্ককে নেতানিয়াহুর ডানপন্থি জোটের ঘনিষ্ঠ হিসেবে দেখা হচ্ছে। তবে সম্প্রতি তাদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা সফল হয়নি। নেতানিয়াহু দুইবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
পোরুশের কার্যালয়ের কর্মীরা নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করানোর চেষ্টা করতে পারেননি। স্টার্কের সঙ্গেও যোগাযোগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, ইউটিজের আইনপ্রণেতারা আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করার অনুমতি পেতে দলের আধ্যাত্মিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
ইউটিজের এক জ্যেষ্ঠ সূত্র আলোচনা প্রসঙ্গে জানিয়েছেন, আইজেনকোটের পক্ষের সঙ্গে আলোচনা ‘প্রত্যাশার চেয়েও বেশি’ অগ্রসর হয়েছে। তবে এখনো কোনো আইনি কাঠামোর খসড়া তৈরি করা সম্ভব হয়নি।
হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আলোচনার অন্যতম মূল বিষয় হয়ে উঠেছে অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি।
প্রস্তাবিত কাঠামোয় সামরিক বাহিনীতে নিয়োগের কোটা সম্পূর্ণরূপে বাতিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে ইয়েশিভা বা ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে আগের মতো ব্যাপক ছাড় বহাল থাকতে পারে।
তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে আদালতে টেকসই হবে—এমন আইনি কাঠামো তৈরি করাই আলোচনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন