১১:২০ এম
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল হক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৫ এপ্রিল) সকালে ৮ টার দিকে তিনি ঢাকা শ্যামলী স্পেশালিস্ট হাসপাতালে মারা যান।
জনাব এবিএম আনোয়ারুল হক ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘ সময় ধরে চাকরি করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। তার প্রচেষ্টায় জাফরগঞ্জ বেরীবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় এবং এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুর সময় তিনি দুই স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাফরগঞ্জসহ মানিকগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: তিন ম্যাচে হ্যাটট্রিক করা আলেয়ার লক্ষ্য বিশ্বজয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন