প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জে খোয়াই নদীর ভয়াবহ ভাঙনে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা। নদীভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনের পর দিন বালু উত্তোলন চলেছে, অথচ সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
ভুক্তভোগীদের ভাষ্য, "যেই ক্ষমতায় আসুক না কেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। প্রতিদিন নদী থেকে বালু তোলা হয়েছে। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীর দুর্বল হয়ে আজ ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে।"
এলাকাবাসীর প্রশ্ন, "যদি অবৈধ বালু উত্তোলনই এই ভাঙনের অন্যতম কারণ হয়ে থাকে, তাহলে এর দায় কার? ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির দায়িত্ব কে নেবে?"
স্থানীয়রা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙনের প্রকৃত কারণ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন