প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আদাবরে, চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এই ঘটনাটি শনিবার (২৭ জুন) সুনিবিড় হাউজিং ফার্ম গলিতে ঘটে। পুলিশ জানায়, শনিবার সকালে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন জাহিদ। এ ঘটনায় খোরশেদ বাদি হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে যে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জাহিদ। খোরশেদ টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ তার বাসায় চাপাতি নিয়ে মহড়া দিতে শুরু করেন। একপর্যায়ে খোরশেদ জাহিদকে ১০ হাজার টাকা দেন। এরপরেও, জাহিদ চাপাতি দিয়ে গরুর খামারের অবকাঠামো ভাঙচুর শুরু করেন। পরে তিনি খোরশেদের ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান। এরপরও জাহিদ চাপাতি নিয়ে ওই বাসায় ঘুরে বেড়াতে থাকেন।
বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন জড়ো হয়ে জাহিদকে গণপিটুনি দিতে শুরু করেন। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর জাহিদ সুস্থতাবোধ করলে ছিনতাই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে আদালত চত্বরে অবস্থিত হাজতের সামনে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহিদুল ইসলাম আরও বলেন, গত ১৬ জুন আদাবরের শেখেরটেকে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ও ফোন লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার সঙ্গে জাহিদের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন