প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সরকার বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সি -এর ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
সরকারের এই নিয়োগ প্রক্রিয়া শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. আবদুর রহমান খান (পরিচিতি নম্বর-৭৬৮)-এর ভোগকৃত অবসর-উত্তর ছুটি এবং তৎসংশ্লিষ্ট সুবিধাগুলো স্থগিত করে তাকে বিশ্বব্যাংকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি যৌথ ভাবে দায়িত্ব গ্রহণের নির্ধারিত তারিখ থেকে তিন বছর মেয়াদে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আবদুর রহমান খানের নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
বিশ্বব্যাংকের পরিচালনা কাঠামোয় নির্বাহী পরিচালকরা বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত কনস্টিটিউয়েন্সি-এর প্রতিনিধিত্ব করেন। সংশ্লিষ্ট দেশের নীতি, অর্থনৈতিক স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে এ প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাংলাদেশ যে কনস্টিটিউয়েন্সি-এর অন্তর্ভুক্ত, সেখানে আবদুর রহমান খানের নিয়োগ বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
নতুন এই দায়িত্ব পালনকালে তিনি বিশ্বব্যাংকের ঋণ, উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার সংক্রান্ত কার্যক্রমে অংশ নেবেন।
এছাড়াও, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে তিনি উপস্থাপন করবেন।
প্রজ্ঞাপনে নির্ধারিত শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে আবদুর রহমান অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে তিন বছর। মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন এবং চলতি বছরের ২৯ জুন এনবিআরের চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন