১২:৫৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এ্যানি জানিয়েছেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।
এ সময় মন্ত্রী জানান, ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর।
আরও পড়ুন: খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী
দীর্ঘ ২০ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী এ খবর সম্পর্কে তিনি বলেন, পদ্মা ব্যারেজ সম্পর্কে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে একনেতে উপস্থাপন করা হবে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এবং ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন