প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ওপর ভয়াবহ হামলা ও লাঞ্ছনার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি বলছে, এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ‘বিরোধী দলে থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনা প্রমাণ করে, তাদের ভিন্নমত সহ্য করার ক্ষমতা নেই এবং তারা দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।’
তারা আরও বলেছেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক এবং সভ্য সমাজের পরিপন্থী।’
ছাত্রদলের দপ্তর সম্পাদকের (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ধানমন্ডিতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের দায়ী করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ছাত্রদলের বক্তব্য অনুযায়ী, হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও হামলা ও লাঞ্ছনার শিকার হন।
ছাত্রদল নেতারা আরও বলেন, ‘পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি এখনো বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মৌলিক কোনো ধারণা রাখে না। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কখনো মেনে নেওয়া যায় না।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। অতীতে ছাত্রদল মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
ছাত্রদলের নেতারা হামলায় আহত সকল সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন