প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অদ্য ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম রানীনগর থানা বার্ষিক পরিদর্শন করেন।
এই পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্তের অগ্রগতি এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার এই সময়ে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন