প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে ও জেলে সম্প্রদায়ের উপর তথ্য হালনাগাদ এবং তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে বুধবার (১৯ আগস্ট) সকালে বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমটি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় এবং বাবুগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।
এর আওতায় রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকা, আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ সংলগ্ন নদীতীর, এবং সন্ধ্যা নদীর তীরবর্তী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অবস্থানকারী বেদে ও ভাসমান জেলে সম্প্রদায়ের তথ্য সংগ্রহ করে তাঁদের তালিকা প্রণয়ন করা হবে।
জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সার্বিক তত্ত্বাবধানে তালিকা প্রণয়নের দায়িত্ব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ছাত্রনেতা মো. আজিজুল হককে।
এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টার দিকে বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়।
এ সময়ের উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এফ এম নাজমুস সালেহীম খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রাথমিকভাবে রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক বেদে ও ভাসমান জেলে পরিবারের তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নদী ও নৌকায় ভাসমান অবস্থায় জীবনযাপন করা এসব মানুষের প্রকৃত সংখ্যা, পেশা, পরিবার এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হলে তাঁদের জন্য সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে তথ্যভিত্তিক উদ্যোগ নেওয়া সহজ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন