প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার অলিভার ট্রি মারা গেছেন একটি হেলিকপ্টার দুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। তিনি জন্মদিনের মাসেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই ৩২ বছর বয়সী গায়ক।
১৯৯৩ সালের ২৯ জুন অলিভার জন্মগ্রহণ করেছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে। দুই সপ্তাহ আগে ৩৩তম জন্মদিনের দিনটি আসার আগে তিনি পৃথিবীকে বিদায় জানালেন। অলিভার পরিচিত ছিলেন ব্যতিক্রমধর্মী সংগীত ও ‘অদ্ভুত’ স্টাইলের জন্য। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন কমেডিয়ান ও নির্মাতাও ছিলেন, যেখানে তিনি নিজেকে প্রমাণ করেছেন।
অলিভার ট্রির প্রথম ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘ডেমনস’ প্রকাশিত হয় ২০১৩ সালে। পরবর্তীতে ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি গেয়ে তিনি উল্লেখযোগ্য জনপ্রিয়তা লাভ করেন। এরপর বিখ্যাত প্রতিষ্ঠান আটলান্টিক মিউজিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গান করতে থাকেন।
২০১৯ সালে প্রকাশিত হয় অলিভারের আরেকটি ইপি ‘ডু ইউ ফিল মি?’। এই ইপির ‘এলিয়েন বয়’ গানটি তার পরিচিতি অনেক বাড়িয়ে দেয়। তিনি ইলেকট্রনিক ও অল্টারনেটিভ পপ মিউজিকের একজন গুরুত্বপূর্ণ শিল্পী হয়ে ওঠেন। টিকটকেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। ২০২১ সালে তার ‘লাইফ গো অন’ গানটি বিপুল জনপ্রিয়তা পায় এবং পরে ‘মিস ইউ’ গানটিও ভাইরাল হয়।
মে মাসে অলিভার নিজের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’ নিয়ে একটি ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছিলেন। তিনি মেক্সিকো থেকে শুরু করে লাতিন আমেরিকার কিছু দেশে কনসার্টও করেছেন। সামনে ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় তার আরও বেশ কিছু শো করার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন