প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি খাস জমিতে নির্মাণ করা টিনশেড ও সেমিপাকা দোকানঘর এবং বসতঘরগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমায় উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গোকর্ণ ইউনিয়নের নুরপুর এলাকায় খাস জায়গায় নির্মিত স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার নূরপুর মৌজায় ১ নং খাস খতিয়ানভূক্ত ১৬৭ শতক ভূমির উপর টিনশেডের দোকান ও সেমিপাকা দোকানঘরসহ বসতঘর নির্মাণ করা হয়েছিল। স্থানীয় রাস্তা ও খাল শ্রেণির জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনাসমূহের উচ্ছেদের জন্য মামলা নং ১২/২০২৫ এর রায়ের আলোকে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এ অভিযানটি সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমদের নেতৃত্বে এবং নাসিরনগর থানার পুলিশের সহযোগিতায় পরিচালিত হয়।
অভিযানে ১৮ টি অবৈধ স্থাপনা টিনশেডের দোকান এবং সেমিপাকা বসতঘর উচ্ছেদ করা হয়েছে। সহকারি কমিশনার ভূমি সাহেল আহমদ উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, নূরপুর মৌজায় ১ নং খাস খতিয়ানভূক্ত উচ্ছেদ মামলা নং ১২/২০২৫ এর রায় বাস্তবায়নের অংশ হিসেবে ১৬৭ শতক খাল শ্রেণি ভূমি থেকে ১৮ টি টিনশেড এবং সেমিপাকা বসতঘরসহ দোকানঘর উচ্ছেদ করা হয়। তিনি জানান, উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন