ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

তৃতীয় দল হিসেবে তিউনিসিয়ার বিদায়


তৃতীয় দল হিসেবে তিউনিসিয়ার বিদায়

২০২৬ বিশ্বকাপ থেকে তৃতীয় দল হিসেবে তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বে টানা দ্বিতীয় হারের পর আফ্রিকার প্রতিনিধিরা নকআউট পর্বে ওঠার সকল সম্ভাবনা শেষ করে ফেলেছে। এর আগে হাইতি এবং তুরস্ক বিদায় নিয়েছে।

শনিবার মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপান তিউনিসিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দাপুটে ফুটবল উপহার দেয় এশিয়ার দলের সদস্যরা।

জাপানের এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন স্ট্রাইকার আয়াসে উয়েদা। তিনি ম্যাচে দুটি গোল করেন। এর পাশাপাশি দাইচি কামাদা ও জুনিয়া ইতো একটি করে গোল যোগ করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

আরও পড়ুন: নয় সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৪.০৫ শতাংশ

এটি টুর্নামেন্টে দ্বিতীয় বড় ব্যবধানে হার দেখল তিউনিসিয়া। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। ফলে তারা দুটি ম্যাচে ৯ গোল হজম করে মাত্র এক পয়েন্টও অর্জন করতে পারেনি।

অন্যদিকে, টানা ভালো পারফরম্যান্সে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরও জোরালো করেছে জাপান। দুই ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট যোগ করে গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে ব্লু সামুরাইরা।

গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও তিউনিসিয়ার জন্য সেটি এখন শুধুমাত্র নিয়মরক্ষার। অন্যদিকে, শেষ ম্যাচে ভালো ফল করে নকআউটের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাপান।

আরও পড়ুন: ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৃথিবীর প্রতিটি বাবা আজীবন বেঁচে থাকুক: তৌসিফ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


পৃথিবীর প্রতিটি বাবা আজীবন বেঁচে থাকুক: তৌসিফ

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে হৃদয়ছোঁয়া একটি স্মৃতি শেয়ার করেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি তুলে ধরেছেন নিজের শৈশবের ত্যাগ, বাবার স্বপ্ন এবং ভালোবাসার গল্প।

তৌসিফ তার পোস্টে লিখেছেন, ‘যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ তার একটাই স্বপ্ন ছিল তার ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা।’

তিনি বাবার ত্যাগের কথা স্মরণ করে আরো লেখেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তার অসংখ্য ত্যাগ, পরিশ্রম এবং আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

বর্তমান অবস্থানে এসে বাবার অবদানের কথা স্মরণ করে এই অভিনেতা লেখেন, ‘আজ আমি তার সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি, জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত—আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’

পোস্টের শেষ অংশে বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তৌসিফ লিখেছেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

বাবা দিবসকে কেন্দ্র করে দেশের শোবিজ অঙ্গনের আরো অনেক তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সাথে এই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম এবং এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকায় হামের উপসর্গে ৩ জন শিশু মারা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হাম ও উপসর্গে মোট ৬৮০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি, এই সময়ে আরও ১ হাজার ১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এই হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৯২ হাজার ৭৯০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এবং ওই সময়কাল পর্যন্ত মোট ১১ হাজার ১১ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও তার উপসর্গ নিয়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭২ হাজার ৮৪৯ জন ছাড়পত্র পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করা হয় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে, যা হত্যার ঘটনার মামলায় আইয়ুব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রবিবার (২১ জুন) সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুপছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইয়ুব আলী মামলার ৯ নম্বর আসামি হিসেবে পরিচিত। তিনি রাউজান উপজেলার কদলপুল ইউনিয়নের শমসেরপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় মাসুদর বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এরপর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের উদ্দেশ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এদিকে, র‌্যাব আরো জানালে, মাসুদ রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আসামিরা তাকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার উদ্দেশ্যে হত্যার পরিকল্পনা করে বলে দাবির করেছে র‌্যাব। পরিকল্পনা অনুযায়ী পিস্তল ও শটগান ব্যবহার করে তাকে গুলি করে হত্যা করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মানসিক ভারসাম্যহীন ‎যুবককে নির্যাতনে হাসপাতালে জীবন সংকটাপন্ন

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মানসিক ভারসাম্যহীন  ‎যুবককে নির্যাতনে হাসপাতালে জীবন সংকটাপন্ন
 
 

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চামটা ১৫ পল্লী মহাশ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক মানসিক প্রতিবন্ধী যুবককে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎গত শনিবার (২০ জুন) সকালে মন্দির এলাকায় প্রতিমার কিছু অংশ ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আঃ হাইয়ের ছেলে শফিউদ্দিন (৩৮) মানসিক ভারসাম্যহীন রোগীকে আটক করে। তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

‎বালিয়াকান্দি বাজার ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিউদ্দিন নামে এ পাগল অনেকদিন যাবত বালিয়াকান্দি বাজার এলাকায় চলাফেরা করতেন। তবে সন্দেহভাজন হিসেবে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চামটা ১৫ পল্লী মহাশ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি বাজারের আশপাশ এলাকার লোকজনের অভিযোগ রয়েছে, তাকে মন্দিরের একটি সিমেন্টের পিলারের সঙ্গে বেঁধে লাকড়ি ও কলাগাছের ডাটা দিয়ে মারধর করা হয়।

‎এ ঘটনায় মন্দির কমিটির সাবেক সভাপতি ও শিক্ষক পলাশ কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মারধরের বিষয়টি দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

‎ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রহমান তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম ও বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎তবে বর্তমানে শফিক উদ্দিন পাগলের অবস্থা আশঙ্কাজনক দেখে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎তবে স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৮-১০ মাস ধরে এ পাগল বাজার কেন্দ্রিক চলাফেরা করতেন ও তার পারিবারিক ও এলাকাবাসীর জানান সে ও তার পরিবারের কয়েকজনই মানসিক ভারসাম্যহীন রোগী।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সুশীল সমাজের জনগণের জানিয়েছেন,  একটা অরক্ষিত মন্দিরের প্রতিমা ভাঙচুর বিষয়কে কেন্দ্র করে এ ধরনের মানসিক ভারসাম্মহীন একজন মানুষকে এ ধরনের মারধর বিষয়টি তীব্র নিন্দা জানিয়েছেন।  এই ঘটনার সাথে জড়িতদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।

‎বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, ওই পাগলের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

‎বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%