প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিনের ওপর ইমাম রেজা (আ.)-এর মাজারের লাল পতাকা আচ্ছাদন করা হয়েছে। এই লাল পতাকাটি ইমামের পবিত্র মাজার থেকে আনা হয়েছে এবং এটি শোকানুষ্ঠানের অন্যতম প্রতীকী অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আজ শুক্রবার (৩ জুলাই) সাতদিনব্যাপী শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে খামেনির লাশ গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়েছিল। আজ আনুষ্ঠানিকতার শুরুতেই খামেনির কফিনে লাল পতাকা রাখা হয়। ঘোষিত কর্মসূচির অধীনে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে খামেনির দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। লাল পতাকাটি সম্পর্কে মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, শিয়া বিশ্বাসে লাল পতাকাটি ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ ও শাহাদাতের প্রতীক। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইমাম হুসাইন (আ.), যিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে শহীদ হন। শিয়া মুসলিমদের কাছে তার শাহাদাত ন্যায়বিচার, আত্মত্যাগ ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের সর্বোচ্চ প্রতীক হিসেবে বিবেচিত হয়। নাদের হাশেমির মতে, খামেনির কফিনে ইমাম রেজা (আ.)-এর মাজারের লাল পতাকা রাখা মানে হলো ইরানের ইসলামি প্রজাতন্ত্র তার মৃত্যুকে কারবালার শাহাদাতের ঐতিহাসিক বর্ণনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি গভীর নৈতিক ও ধর্মীয় অনুপ্রেরণার উৎস। তাই ইসলামি প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতার মৃত্যুর সঙ্গে সেই ঐতিহাসিক শাহাদাতের একটি প্রতীকী তুলনা প্রতিষ্ঠার চেষ্টা করছে।’ ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। একই হামলায় তার মেয়ে, নাতনি, জামাতা ও পুত্রবধূও নিহত হন। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহ ধরে সামরিক উত্তেজনা ও সংঘাত চলতে থাকায় খামেনির দাফন অনুষ্ঠান কয়েকবার পিছিয়ে দেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন