প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘটে যাওয়া একটি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে রয়েছেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তাদের মেয়ে ইতি ও নাতি ফাহিম। প্রথমে তাদেরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে কাছাকাছি থাকা তিনজন দগ্ধ হন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, বালুভর্তি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে তার মা, বোন এবং ভাগ্নের শরীরে আগুন লেগে যায়। তারা নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তিনি উল্লেখ করেন, বোমাটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে তাদের পরিবারের কোনো ধারণা নেই।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন