প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকলের প্রবেশ নিষিদ্ধ থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ না করার জন্য অনুরোধ করেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় মঙ্গলবার (২৪ নভেম্বর) এই নির্দেশনাটি জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়া, ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জাতীয় স্মৃতিসৌধে সকলের প্রবেশ না করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন