প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইকোর্ট দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সকল হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা (সার্কুলার) জারি করতে নির্দেশ দিয়েছেন।
এই নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দেওয়া হয়েছে। আট বছর আগে করা একটি রিট আবেদনের চ‚ড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। ‘ছিনতাইকারীর হাতে নারীসহ দুজন নিহত’ নামক শিরোনামে ২০১৮ সালের ২৭ জানুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম এবং বরিশালের হেলেনা বেগমের এই প্রাণহানির প্রেক্ষাপটে মানবাধিকারের বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রিটটি দাখিল করেন।
রিটের প্রাথমিক শুনানি করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে ইব্রাহিমের জীবন রক্ষার্থে এবং হেলেনার ক্ষেত্রে ছিনতাইকারীর হাত থেকে জীবন রক্ষার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। একইসঙ্গে দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সকল হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।
এছাড়া ভুক্তভোগীকে ক্ষতিপূরণ প্রদান করার বিষয়ে কেন নির্দেশ প্রদান করা হবে না, সে বিষয়েও রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল আংশিক অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হয়, এমনটাই জানিয়েছে রিট আবেদনকারীপক্ষ।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল এবং নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।
সালাহউদ্দিন হাসপাতালের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কাজী এরশাদুল আলম।
রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এই বলেন, এর আগে হাইকোর্টের নির্দেশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এবং সহায়তাকারীর সুরক্ষা প্রদান নীতিমালা-২০১৮ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু বেসরকারি হাসপাতালে নীতিমালার বাস্তবায়ন দেখা যায়নি।
এ কারণে দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে কাছের সরকারি-বেসরকারি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য এবং সকল হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সার্কুলার অবিলম্বে জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিধিতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য কাছের হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার উল্লেখ আছে। তবে ছিনতাইয়ের মতো দুর্ঘটনার উল্লেখ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন