প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুলিয়াছড়ি মাষ্টার মার্কেট এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ইয়াং জেনারেশন স্পোর্টস ক্লাব’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ স্থানীয় মাষ্টার মার্কেট সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে খেলাধুলা, সুস্থ মানসিক বিকাশ ও মাদকমুক্ত রাখতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু খেলাধুলাতেই নয়, এলাকার যেকোনো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ‘ইয়াং জেনারেশন স্পোর্টস ক্লাব’ অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উদ্বোধনী পর্ব শেষে ক্লাবের ভবিষ্যৎ সাফল্য ও তরুণ সমাজের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন