প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর মহিপালে সংঘটিত হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আমিন প্রকাশ বাটলারকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের একটি দল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ফেনী শহরের এসএসকে রোড থেকে তাকে গ্রেপ্তার করে।
নুরুল আমিন ফেনী সদর উপজেলার ৯ নম্বর লেমুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি গত ১০ বছর ধরে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এসএসকে রোডে অভিযান পরিচালনা করে নুরুল আমিনকে বাটলারকে আটক করে। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মহিপালে সংঘটিত হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন