প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন, যার উদ্দেশ্য হলো জন্মাধিকার সূত্রে নাগরিকত্ব সীমিত করা। এর আওতায়, শিশুদের পাসপোর্টের জন্য আবেদনের সময় মা-বাবাকে তাদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ প্রদানের নিয়ম প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জন্মাধিকার নাগরিকত্ব সীমিত করার উদ্দেশ্যে এই নতুন নিয়মের খসড়া তৈরি করেছে দেশটির পররাষ্ট্র দফতর।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, নতুন নিয়ম কার্যকর হলে সন্তানদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে তাদের বৈধ পাসপোর্ট, জন্ম সনদ বা গ্রিন কার্ডের মতো নথি জমা দিতে হবে। বর্তমানে, শিশুর জন্ম সনদ এবং বাবা-মায়ের ছবিসহ পরিচয়পত্র দেখালেই আবেদন করা সম্ভব।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো ‘বার্থ ট্যুরিজম’ বন্ধ করা, যা এমন একটি প্রক্রিয়া যেখানে বিদেশি নারীরা গর্ভবতী অবস্থায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান প্রসব করেন, যাতে শিশুটি আমেরিকার নাগরিকত্ব পায়। নতুন আদেশের মাধ্যমে এই সুযোগ বন্ধ করার পাশাপাশি বিদেশি সরকারের কর্মচারী ও অনিয়মকারীদের সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করা হয়েছে।
পররাষ্ট্র দফতর জানিয়েছে, আমেরিকান নাগরিকত্বের মর্যাদা ও মান বজায় রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে ট্রাম্পের এই নতুন নির্দেশনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আইনজীবীরা বিচারকদের কাছে আবেদন করেছেন যাতে এই নিয়ম কার্যকর হতে না পারে। আদালত এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।
সূত্র: রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন